সোভিয়েত সায়েন্স ফিকশন – কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির প্রতিবাদি ভাষ্যের ছয় উপন্যাস
| (peacock) |
ছ’জন লেখকের একটি কল্পবিজ্ঞানভিত্তিক উপন্যাস ও উপন্যাসিকা সংকলনের জন্য মুখবন্ধ লেখার কি আদৌ প্রয়োজন ছিল? ছিল না। সংকলনটি স্বয়ংসম্পূর্ণ, নিজেদের কথা নিজেরাই প্রকাশ করতে যথেষ্ট সক্ষম। (এই বইটি অডিও শুনুন)
তবু প্রয়োজনটি জরুরি হয়ে পড়ল। প্রথমত, কাহিনিগুলো যত না কল্পবিজ্ঞানের, দেখা যায়, অনেক বেশি সামাজিক তার চেয়ে।
দ্বিতীয়ত, লেখকরা প্রত্যেকেই সাবেক সোভিয়েত রাশিয়ার মানুষ। আর ষাটের শেষ থেকে আশির দশক এই গল্পগুলোর সৃষ্টিকাল।
সাহিত্যে সময়ের একটি বড়োসড়ো আবেদন থাকে। সমকালীন সাহিত্যে আমরা সেই দেশের সামাজিক, রাজনৈতিক মূল্যবোধ, অথবা সেইসব মূল্যবোধের উপর আগ্রাসী ধর্ষণ, কখনো বা সরাসরি, কখনো রূপক হিসাবে পাই। সাবেক সোভিয়েতের এইসব গল্পগুলো যেন সেই সময়েরই চিহ্নিত দলিল।
এখন ‘সেই সময়’ মানে কোন সময়? প্রথম বিশ্বযুদ্ধ এবং বলশেভিক বিপ্লবের পরবর্তী সময়কালে, সোভিয়েতের সাই-ফাই সাহিত্যেও ছিল বিশ্বব্যাপী সমাজতন্ত্রের স্বপ্ন। আলেক্সান্দার বিলেয়েভের ‘দ্য রুলার অফ দ্য ওয়ার্ল্ড’ কিম্বা ইয়েফ্রেমভের ‘গ্রেট সার্কেল’ এর অন্তর্গত ‘অ্যান্ড্রোমিডা- এ স্পেস এজ টেল’-এ দেখি পার্থিব সমাজতান্ত্রিক ভাবনার প্রকাশ। শক্তি ও ক্ষমতার মানদণ্ডে সমাজতন্ত্রের সেই সার্বজনীনতার আকাঙ্ক্ষা এতটাই ছিল যে শুধু এই পৃথিবী নয়, দেখা যায় পৃথিবী পেরিয়ে সুদূর গ্যালাক্সিতেও বেজে উঠেছে সমাজতন্ত্রের টোটালিটেরিয়ান জয়গান।

1 Comments
Hey what's up
ReplyDelete